শিরোনাম
◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৭ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার(দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর তারিখে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের হয়। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন এর ধারা ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ অনুযায়ী রুজু করা হয়।

এই মামলায় গতকাল শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার চরচারিপাড়া গ্রামের ওয়াসেক বেপারীর ছেলে মনির হোসেন চেয়ারম্যান,হাটচান্দিনা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মো. মাসুদ রানা এবং একই গ্রামের মৃত রুসমত আলীর ছেলে মো. জুয়েল রানা।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত সাপেক্ষে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়