শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পার্বতীপুরে এক যুবক আটক

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে মহিবুল ইসলাম (২৫) নামে এক যুবকক আটক।

জানা গেছে,  শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য বিসিএস পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার  ছায়া তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি বুঝতে পেরে গাঁ ঢাকা দেয় অভিযুক্ত যুবক মহিবুল। পরে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন যোগে পার্বতীপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি।

তথ্য প্রযুক্তির সহযোগিতায় মহিবুলের ট্রেন যাত্রার বিষয়টি জানতে পেয়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা ট্রেনে থাকা রেল পুলিশের সহযোগিতায় তাকে শনাক্তের পর নিশ্চিত হয়ে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বিরামপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত ব্যাক্তি পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদী উজ্জামানের ছেলে। মহিবুলের বাবা পেশায় একজন ফল ব্যবসায়ী। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ৩ নম্বর। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছিলেন তিনি।

দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)  অফিসার ইনচার্জ (ওসি) রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই আটক মহিবুলকে ডিএমপি ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়