শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোণার পূর্বধলায় কবর থেকে আড়াই মাস পর শিশুর লাশ উত্তোলন

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় বাবার অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে দাফনের প্রায় আড়াই মাস পর সাত বছর বয়সী রানা নামের শিশুর লাশ উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গোহালাকান্দা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ জুন রানা একটি ফিশারিতে পড়ে মারা যায়। কোনো সন্দেহ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়েছিল।

পরে শিশুর বাবা প্রতিবেশী শহিদ মিয়াকে আসামি করে ২৩ জুলাই হত্যার মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, দোকান থেকে সিগারেট আনতে পাঠানো রানা ভুলবশত গরুর খাদ্য নিয়ে আসলে শহিদ মিয়া তাকে থাপ্পড় মারেন। আঘাতে রানা অচেতন হয়ে ফিশারিতে পড়ে মারা যান।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠান। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া গেলে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়