শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আসলাম শেখকে বহিস্কার করা হয়েছে। 

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা ও সদস্য সচিব মাহমুদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিক্ষপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিক্ষপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসলাম শেখকে আহবায়ক কমিটি থেকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় কোন কার্যকলাপের সাথে আসলাম শেখ অংশগ্রহণ না করতে এবং তার সাথে দলীয় নেতাকর্মীদের কোন বিষয়ে যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা বলেন, কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের  আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আসলাম শেখের বিরুদ্ধে বিশৃঙ্খল চলাফেরা, অসাংগঠনিক কার্য্ক্রম এবং দলীয় হাই কমান্ডের নির্দেশনা অমান্য করার অভিযোগ রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে যুগ্ম আহবায়ক পদ থেকে বহিস্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়