শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫২ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ৪ জনের যাবজ্জীবন

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আশরাফ আলী (৫৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মামলায় অপর দুই আসামিকে দুই বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। নিহত আশরাফ আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জেলা আদালতের বিচারক ইকবাল হোসেন আসামীদের উপস্থিতে এই রায় দেন। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের আঃ খালেক শেখের ছেলে আঃ আলিম, মোজাম সেখ, আঃ রউফ ও মৃত জেসার উদ্দিন খলিফার ছেলে মোঃ আবু বক্কার। দুই বছরের সাজাপ্রাপ্ত আসামীরা হলো, একই গ্রামের আঃ আলিম সেখের ছেলে আব্দুল্লাহ ও আঃ সামাদের ছেলে মোস্তাফিজুর রহমান। মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় মোঃ আমির হামজা সেখ ও মোছাঃ লিলি খাতুনকে বে-কসুর খালাস প্রদান করেছে আদালত।

মামলা সুত্রে জানা যায়, গত ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে আঃ আলিম সেখ গংদের সাথে মোঃ আশরাফ আলীর রাস্তার নির্মাণ কাজ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আঃ আলিম গংরা পূর্ব পরিকল্পিতভাবে  দেশীয় অস্ত্র ছোড়া, লোহার রড, লাঠি, কাঠের বাটাম দিয়ে আশরাফ আলীকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে ফেলে দিয়ে যায়। এসময় আশরাফ আলীর মাথার পিছনের হাড় ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক হলে তাকে ঢাকা হেলথ এন্ড হোপ স্পেশালজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনার দুই দিন পর ১১ সেপ্টেম্বর নিহত আশরাফ আলীর স্ত্রী সুফিয়া খাতুন ৬জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৫/৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারি কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার (এসআই) মোঃ ফারুক হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন। মামলায় আসামী পক্ষে আইনজীবি ছিলেন এ্যাডঃ আব্দুর রহিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়