শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৭ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণ করে ধর্ষণ, অতঃপর ...

টাঙ্গাইলের ঘাটাইলে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি নাসির উদ্দীনকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। সেইসঙ্গে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ র‌্যাবের সহায়তায় সদর উপজেলার হারুয়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

প্রেস বিজ্ঞপ্তিতে টাঙ্গাইল র‌্যাবের কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, ঘাটাইলে কলেজপড়ুয়া নাবালিকা মেয়েকে আসামি নাসির উদ্দীন মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে প্রেমের প্রস্তাব দিত।

প্রস্তাবে রাজি না হলে ধৃত ক্ষুব্ধ হয়ে উঠে। মেয়েটির মা অভিযুক্তের অভিভাবকদের বিষয়টি অবগত করলে তারা কোনো কর্ণপাত করেননি।

গত ১৮ জুলাই ধৃত ক্ষিপ্ত হয়ে অভিযুক্তদের সহায়তায় নাবালিকা কন্যাকে বাড়ির কাছ থেকে অপহরণ করে ধর্ষণ করে। পরে ভিকটিমের মা বাদী হয়ে আদালতে মামলা করেন।

এর প্রেক্ষিতে র‌্যাব অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করে। পরে তাদের ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়