শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বাড়ীর পাশ থেকে যুবকের লাশ উদ্ধার 

মুরাদনগর প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পীরকাশিমপুরে বাড়ীর পাশ থেকে মোঃ মিনহাজ (৩০) নামে এক যুবকের মরদেহে উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ওই যুবক আকবপুর ইউনিয়নের পীরকাশিমপুর গ্রামের আনোয়ার মাস্টারের ছোট ছেলে ।  

নিহতের ভাই মঈদ আহমেদ জানান, সোবমার বিকেল ৩ টায় দুপুরের খাবার খেয়ে বাড়ী থেকে বের হয় মিনহাজ। এশার নামাজের পর সে বাসায় না ফেরায় খোঁজাখোঁজি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে মিনহাজের মরদেহ পাওয়া যায়।

এসময় পুলিশকে খবর দিলে বাঙ্গরা বাজার থানার থানার ওসি মাহফুজুর রহমান তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং লাশের সুরাতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মঙ্গলবার  সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়। 

এঘটনায় নিহত মিনহাজের পরিবার  সন্দেহ করছেন, তাকে কেউ হত্যা করেছেন। তবে এ প্রতিবেদন লিখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ বা মামলা দায়ের করেননি।    

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান রাতেই লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে, সুরতহালের সময় তার কপালে দুটি ছোট ক্ষত চিহ্ন দেখা গেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এবিষয়ে পরিবারের পক্ষ থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়