শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোকানিকে অপহরণের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাওনা টাকা কেন্দ্রে করে মো. সনি আহম্মেদ নামে এক দোকানিকে অপহরণের অভিযোগে ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপবাজারে অভিযার চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় অপহৃত দোকানি সনি আহম্মেদকে। জব্দ করা হয়েছে অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও।

মঙ্গলবার দুপুরে এসব তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএসএম ওয়াসিম ফিরোজ।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর মধ্যপাড়ার- হাবিবুর রহমানের ছেলে মো. আরিফ হোসেন (২৫) ও নাসির উদ্দিনের ছেলে মো. মোয়াজ্জেম হোসেন (২৫), কালিগঞ্জ লজিবটোলা এলাকার আঃ মালেকের ছেলে মো. আল আমিন (২২), এরাদত বিশ্বাসটোলা এলাকার মৃত নাজেলের ছেলে মো. রাজু (২৩) ও দৌলতপুর মোড়লটোলা এলাকার রবিউল ইসলামের ছেলে মো. রাজু হোসেন (২৪)।

অতিরিক্ত পুলিশ সুপার এএসএম ওয়াসিম ফিরোজ জানান, শিবগঞ্জের দাইপুকুরিয়া-বাগবাড়ী গ্রামের শাওবান হোসেনের ছেলে মো. সানি আহম্মেদ সোমবার দিবাগত রাতে মুদি দোকান বন্ধ করে দুজন বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল। বাগবাড়ী ফিল্ড বাজার মোড়ে পৌঁছালে ৮-৯জন মোটরসাইকেলের গতিরোধ করে জোরপূর্বক দোকানি সানিকে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায় তারা। সঙ্গে থাকা বন্ধুরা বাড়িতে গিয়ে তার পরিবারকে অপহরণের বিষয়টি জানায়। সনির পরিবার পুলিশের শরণাপন্ন হলে তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করে সনিকে উদ্বার করা হয়। অহরণের সঙ্গে যুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। 

তিনি আরও বলেন, ধারের টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে সনি ও অপহরণকারীদের মধ্যে পূর্ববিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। এ ঘটনায় সনির পরিবার শিবগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়