শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাচোলে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত 

মো. আসাদুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক চাপায় আবুল কালাম আজাদ(২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার দুপুরে নাচোল উপজেলার ফতেপুর বাজার এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। নিহত আজাদ গোমস্তাপুরের নয়াদিয়াড়ী গ্রামের সাদেক আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, দুপুরে ফতেপুর এলাকায় একটি ভ‍্যানকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি  স্লিপ কেটে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। 

পরিবার সূত্রে জানা গেছে  আবুল কালাম আজাদ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতো। ফুফা শাশুড়ির মৃত্যুতে জানাযায় অংশ নিতে ঢাকা থেকে মোটরসাইকেল চালিয় গ্রামের বাড়িতে আসার পথে এই দূর্ঘটনা ঘটে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান,  ফতেপুর বাজার এলাকায় একটি মোটরসাইকেল স্লিপ করে ট্রাকের চাকার নিচে পড়ে আজাদ নামে একজন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 
ওসি আরও জানান,  দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে রাখে। এ ঘটনায় নাচোল থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়