শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে পেঁপে চাষে কৃষকের সাফল্যের গল্প।

মো: আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার মাঠ এখন সবুজ পেঁপে গাছে ভরে উঠেছে। একসময় ধান ও সবজি চাষের ওপর নির্ভরশীল এ অঞ্চলের কৃষকরা আজ নতুন সম্ভাবনা দেখছেন পেঁপে চাষে।কম খরচে বেশি লাভ এবং সারাবছর বাজারে চাহিদা থাকায় কৃষকরা দিন দিন ঝুঁকছেন এ ফসলের দিকে।

রোয়াইল ইউনিয়নের সুঙ্গর গ্রামের কৃষক আয়নাল হক জানান, “আমি ৫০ শতাংশ জমিতে পেঁপে চাষ করেছি। এই চাষ থেকে আয় করে এখন আমি স্বাবলম্বী। ঘরবাড়ি মেরামত করেছি, সন্তানের লেখাপড়ার খরচ দিয়েছি, এমনকি নতুন একটি খামারও শুরু করেছি।”

কোহিনুর নামে আরেক কৃষক বলেন,“পেঁপে চাষের খরচ কম, যত্নও সহজ। বাজারে সবসময় চাহিদা থাকে বলে দামও ভালো পাওয়া যায়। আমরা চাই ভবিষ্যতে এখানকার পেঁপে বিদেশেও যাক।”

অন্য কৃষকদের কণ্ঠেও শোনা গেল একই সাফল্যের গল্প। আব্দুল হাকিম বলেন,“আগে ধান চাষ করে সংসার চালাতে কষ্ট হতো এখন পেঁপে বিক্রি করে শুধু সংসারই চলছে না, সন্তানদের পড়াশোনার খরচও মেটাতে পারছি।”

ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুর রহমান জানান,“বর্তমানে ধামরাই উপজেলায় প্রায় ৬৫ হেক্টর জমিতে পেঁপে চাষ হচ্ছে। কৃষি অফিস নিয়মিত মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের আধুনিক প্রযুক্তি, সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমন পদ্ধতি শেখাচ্ছে। এতে ফলন বেড়েছে এবং কৃষকরা আগের চেয়ে বেশি লাভবান হচ্ছেন।”

বিশেষজ্ঞরা মনে করছেন, স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ধামরাইয়ের পেঁপে বিপুল সম্ভাবনাময়। রপ্তানির সুযোগ কাজে লাগানো গেলে কৃষকরা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

সার্বিকভাবে বলা যায়, ধামরাইয়ে পেঁপে চাষ কেবল কৃষকের জীবনমানই বদলাচ্ছে না, বরং একদিন এ অঞ্চলকে “পেঁপের খ্যাতনামা অঞ্চল” হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্নও বুনছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়