শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ

মো. রমজান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে । এতে কেউ আহত না হলেও বিস্ফোরণের আঘাতে ভেঙে গেছে  একটি সীমানা প্রচীরের দেওয়াল।

সোমবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের উপ-ধুমিহায়াতপুর এলাকার কবরস্থানের পাশে  এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি ধোঁয়া উড়ছে। পরে কবরস্থানে পাশে ককটেলের আলামত পড়ে থাকতে দেখা যায়। এখানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে অন্তত ১৫ থেকে ২০টি ককটেল এখানে ছিল। তবে পুলিশের দাবি ৫ থেকে ৬ টি ককটেল বিস্ফোরণ ঘটে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, রানিহাটির উপ-ধুমিহায়াতপুর এলাকায় একটি পারিবারিক কবরস্থানের পাশে ৫ থেকে ৬টি পরিত্যক্ত বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলামত উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়