শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পালিয়ে থাকা সাবেক এমপির ছেলে সীমান্তে আটক

খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডলের ছেলে দ্বীপ্ত মন্ডল (৩২) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ভারতে অবস্থানের পর তিনি দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে আটক হন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দ্বীপ্ত মন্ডল দাকোপ থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।

২০২৪ সালের ২৬ নভেম্বর ওই থানায় দায়ের করা মামলায় সরকারবিরোধী কর্মকাণ্ড ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। গ্রেপ্তারের পর রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে তাকে খুলনার আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে দ্বীপ্ত ভারতে পালিয়ে ছিলেন।

রাজনৈতিক অস্থিরতার সময় নাশকতা মামলায় নাম আসার পরপরই তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেন। সর্বশেষ তিনি দেশে ফেরার চেষ্টা করলে ভোমরা স্থলবন্দর চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন। উৎস : কালের কণ্ঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়