শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত যাওয়ার পথে শার্শা সীমান্তে ৪ নারী, পুরুষ আটক

আইরিন হক, বেনাপোল(যশোর): যশোরের শার্শা  সীমান্ত দিয়ে অবৈধভাবে  ভারতে যাওয়ার সময় ৪ নারী,পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এসময় কোন পাচারকারী আটক হয়নি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোরের   কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা(৩২), মিজানুর সরদার (৪৫),পিতাঃ মৃত আহমদ  সরদারের ছেলে মিজানুর সদ্দার(৩৬), সয়োরার বিশ্বাসের মেয়ে শাপলা খাতুন(২৩) ও পিরোজপুরের  রতন খলিফার মেয়ে সুমি আক্তার(২৪)।

খুলনা ব্যাটালিয়ন ২১বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া কিছু লোক সীমান্ত পথে  ভারতে ঢোকার চেষ্টা করছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তের কাছ থেকে তাদেরকে আটক করে। এসময় ঘটনা স্থল থেকে ৪ টি মোবাইল ও ১ টি মোটরসাইকেল উদ্ধার  করা হয়। এর আগে বিজিবির অভিযানের খবর পেয়ে নারী,পুরুষদের ফেলে পালিয়ে যায়েপাচারকারীরা। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়