শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৪ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৭ দিনে ২কোটি ১১ লাখ  টাকার মাদকসহ অবৈধ মালামাল উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ গত এক সপ্তাহে কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় বিজিবি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০টাকার মাদকসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ ও ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

১০ সেপ্টেম্বর'২১ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি। এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে এসব মাদক ও চোরাচালান জব্দ করা হয়।

আটককৃতরা জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের  বাচ্চু রহমানের ছেলে মমিনুল ইসলাম (২৪) ও একই উপজেলার  কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে  মোঃ হুমায়ুন কবির (২০)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভারতীয় গবাদী পশু (গরু ও মহিষ)-১২৫ টি,ভারতীয় মদ-৬৩৫ বোতল,গাঁজা-১৪৫ কেজি,ইয়াবা ট্যাবলেট-৭৭২ পিস,জিরা-৫৫৯ কেজি, চিনি-১৯০ কেজি, কমপ্লিট ড্রেস-৪৯৬পিস,ভারতীয়-৭৯ হাজার রুপি,চকলেট বাজি-৪৫হাজার১৫০ পিস,কসমেটিকস আইটেম-বিভিন্ন প্রকার ক্রীম, তৈল, শ্যাম্পু রয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়