শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফোরকান হাওলাদার গ্রেফতার

‎নিনা আফরিন,পটুয়াখালী : ‎পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান হাওলাদার (৫২)কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত নয়টায় দিকে উপজেলার গাজীপুরা স্কুলের পশ্চিম পাশের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার গাজীপুরা গ্রামের মৃত আসমত আলী হাওলাদারের পুত্র।

‎মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গ্রেফতার ফোরকান হাওলাদারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার) আইনে মামলা রয়েছে। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট হতে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করা হচ্ছে।

এ ছাড়া তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা,জমি দখল ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের সাথে নাশকতার পরিকল্পনার অভিযোগসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়