শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়লো লাশবাহী অ্যাম্বুলেন্স

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে।  তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।  

রোববার (৭ সেপ্টেম্বর) ভোররাতের দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়নের সোনাইমুড়ী- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদী থেকে ভোররাতের দিকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে গাড়িটি সোনাইমুড়ী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় পৌঁছেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। পরে মরদেহের সাথে থাকা স্বজনেরা স্থানীয়দের সহায়তায় অন্য গাড়িতে করে লাশ নিয়ে ঢাকা চলে যায়।  

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালকের চোখে ঘুম থাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালের দিকে অ্যাম্বুলেন্সটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লিখিত কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়