শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৭ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুই নেতা হচ্ছেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ হিরু (৩৪) ও উপজেলা ছাত্রলীগের সদস্য রাশেদ খান(২২)। গত শনিবার রাশেদ খানকে গোপালপুর ও নিয়াজ মোর্শেদ হিরুকে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়।

 নিয়াজ মোর্শেদ হিরু উপজেলার বন্দল গ্রামের নাদের আলী মিয়া ও রাশেদ খান উপজেলার গোপালপুর গ্রামের মৃত নজরুল ইসলাম খানের ছেলে।

গ্রেপ্তারকৃতদের আজ রবিবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে কোটালীপাড়া থানা পুলিশ।

কোটালীপাড়া থানা সূত্রে জানাগেছে, গত ১৬ জুলাই  উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।এ ঘটনায় পুলিশ ১ শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। 

এই মামলায় ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ হিরো ও রাশেদ খানকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ হিরু ও রাশেদ খান গত ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাদেরকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৫৪ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়