শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে র‌্যাবের  অভিযানে ৬৪ বোতল ভারতীয় মদ সহ ৩ যুবক আটক

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুরে পৃথক অভিযানে ৬৪ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে র র‌্যাব  -১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। ৩ সেপ্টেম্বর বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সাতপাকিয়া এলাকা ও নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া এলাকায় চন্দ্রিমা ফিলিং স্টেশনের সামনের রাস্তায় চেকপোস্ট স্থাপন করে র‌্যাব-১৪। পরে চেকপোস্ট দেখে শেরপুর থেকে জামালপুরগামী একটি সিএনজি থেকে সাগর কুমার দে (২২) ও দুর্জয় সাহা ওরফে তথ্য কৌশলে পালোনোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। ওইসময় তাদের হেফাজতে থাকা পৃথক পৃথক ব্যাগ থেকে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

এছাড়াও বৃহস্পতিবার এক মাদক কারবারি ভারতীয় মাদকদ্রব্য মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে নিয়ে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে অভিযান চালায় র‍্যাব সদস্যরা। র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মো. হাসান মিয়া (২২) কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক মূল্য ২ লক্ষ ৩৪ হাজার টাকা।

র‌্যাব ১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়