শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০২ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ওই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়াসহ লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার অভিযোগে নালিতাবাড়ী শহরের আড়াইআনি বাজারের আল-আমিন এন্টারপ্রাইজকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯ ও ৩২(৩) ধারার অপরাধে একই আইনের ৪৬ ও ৪৮ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে গুণগত মান পরীক্ষার জন্য পেট্রোল, অকটেন ও ডিজেলের স্যাম্পল বিএসটিআই ল্যাবে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া জেলখানা রোডের জিহাদ ফুড প্রোডাক্টসকে লাইসেন্স না থাকায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়

অভিযানকালে অন্যান্যের মধ্যে বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) আবিদ হাসনাত, ফিল্ড অফিসার (সিএম) শাওন কুমার ধর আবীরসহ নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, প্রশাসনের এ ধরনের কার্যক্রম বাজারে সঠিক ওজন-পরিমাপ নিশ্চিতকরণ এবং ভোক্তার অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়