শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে স্বামী হত্যার অভিযোগে স্ত্রীসহ দুইজন গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কাইয়ুম হোসেন (৩৫) হত্যা মামলায় তার স্ত্রী আকলিমা আক্তার (৩২) ও ভায়রা তাজুল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত ২৬ এপ্রিল রাত দেড়টার দিকে মারুকা ইউনিয়নের চক্রতলা কলোনীপাড়ায়। প্রথমে কাইয়ুমের মৃত্যু আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও ময়নাতদন্তে মাথায় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।

নিহতের বাবা জালাল উদ্দিন (৭৩) বাদী হয়ে স্ত্রী আকলিমা আক্তারসহ ছয়জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন—মোস্তাক মেম্বার (৫০), মাসুদ মিয়া (২৫), সামেদ মিয়া (৪৮) ও শাহিনুর বেগম (৪০)।

এজাহারে বাদী উল্লেখ করেন, পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তার ছেলে কাইয়ুমকে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করার জন্য ঘরের আড়ায় বেডশিট ঝুলিয়ে গলায় ফাঁস লাগানোর নাটক সাজানো হয়। এমনকি স্থানীয়দের বিভ্রান্ত করতে পানি ঢালার অভিনয়ও করে আসামিরা। পুলিশ জানায়, অপমৃত্যু মামলা হিসেবে প্রথমে বিষয়টি নথিভুক্ত হলেও ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া যাওয়ার পর মামলা হত্যা মামলায় রূপ নেয়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, "মামলায় নাম উল্লেখিত আসামিদের মধ্যে স্ত্রী ও ভায়রাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দুই আসামীকে আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়