শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর বাঘায় মাংসের ভেতর লুকানো ২ বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

রাজশাহীর বাঘায় মাংসের ভেতর লুকানো ২ বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

 

ইফতেখার আলম বিশাল,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় চাঞ্চল্যকর ঘটনায় বাজার সদাইয়ের ভেতরে কাঁচা মাংসের আড়ালে লুকানো দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চকছাতারিয়া এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবক হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার উত্তর খারিজা থাক চিলমারী গ্রামের মৃত মামুন মন্ডলের ছেলে মোঃ নয়ন আহম্মেদ (২৫)।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পাকুরিয়া ঘাট থেকে ভ্যানযোগে অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে একজন ব্যক্তি বাঘা বাজারের দিকে যাচ্ছে। খবর পেয়ে বাঘা থানার একটি টিম অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন আহম্মেদ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা সাদা বাজারের ব্যাগ তল্লাশি করে আটা, রসুন ও সরিষার তেলের সঙ্গে রাখা কাঁচা মাংসের ভেতর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নয়নের সহযোগী একই এলাকার মোঃ কালু নামের এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আটককৃত নয়ন আহম্মেদ ও পলাতক সহযোগীর বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়