শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কু‌ড়িগ্রামে ৪ মা‌সের শিশুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে হত্যা মামলা দায়ের

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার উলিপুরে চার মাস বয়সী  এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছেন শিশুটির পিতা। 

১ সেপ্টেম্বর'২৫ সোমবার রাতে হত্যা মামলা দায়েরের বিষয়টি উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩১ আগষ্ট'২৫ রোববার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুটির পিতা আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করেছেন।

স্বজনদের অভিযোগ, সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা শিশু আরিফুলকে হত্যা করে লাশ বা‌ড়ির পা‌শের বামনী নদীতে ফেলে দেয়। পু‌লিশ বল‌ছে, রহস‌্য উৎঘাটন ক‌রে দ্রুত দোষী‌দের আইনের আওতায় আনা হবে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে,  রোববার সন্ধ্যায় ঘরে শিশুটিকে তার মা ঘুমিয়ে রেখে পাশের বাড়িতে বেড়াতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান তার  সন্তান বিছানায় নেই। শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরাসহ স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতেই বাড়ির পার্শ্বে বামনী নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন তারা।

শিশু‌টির পিতা আমিনুল ইসলাম ব‌লেন, আমার নিষ্পাপ শিশু‌টি‌কে কারা হত‌্যা করলো আমি এর বিচার চাই।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) জিল্লুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। এই ঘটনায় একটি হত্যা মামলা  হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়