শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফুটপাত দখলমুক্ত

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও পৌরপ্রশাসক রেদওয়ান ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মামলাগুলো করা হয়। এসময় পৌরবাজারের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করায় জরিমানা করা হয়। পাশাপাশি রাস্তার দুপাশে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকান উচ্ছেদ করে পথচারী ও যানচলাচলের জন্য  স্বাভাবিক করা হয়।

অভিযান শেষে ইউএনও নাছরীন আক্তার বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

অভিযানের সময় বাজারে উপস্থিত ক্রেতা-বিক্রেতারাও প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানান। তারা বলেন, নিয়মিত অভিযান হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ক্রেতারা প্রতারিত হওয়ার আশঙ্কা কমবে।

প্রশাসন জানিয়েছে, বাজারে শৃঙ্খলা ও ভোক্তার অধিকার নিশ্চিতে দাউদকান্দিতে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়