শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ১২:৫৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরের মণিরামপুরে আওয়ামী লীগ নেতা আশরাফুলকে কু.পিয়ে হত্যা

ইমরুল কায়েশ, যশোর : যশোরের মণিরামপুরে আশরাফুল ইসলাম (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহিন তারেক নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ওই গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি চালুয়াহাটী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের আগে আশরাফুল ইসলাম বিএনপি কর্মী কামালসহ কয়েকজনকে মারধর করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে গ্রামের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আশরাফুল। এসময় মতিয়ারের নেতৃত্বে কামাল, টগর, মিলন, রেজাউলসহ ১০-১২ জন সেখানে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঠেকাতে গেলে শাহিন তারেককেও কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলেই মারা যান আশরাফুল।

আহত শাহিন তারেককে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাকিরুল ইসলাম জানান, শাহিন তারেকের ফুসফুসে আঘাত লেগেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, আশরাফুল হত্যা মামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়