শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভাবেশ করেছে ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় ঘণ্টাব্যাপী ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখে তারা।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত ফরিদপুরের ভাঙ্গার এক্সপ্রেসওয়েতে এ বিক্ষোভ মিছিল করে জেল গণঅধিকার পরিষদ। 

জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফরহাদ হোসেন মিয়ার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা কমিটির সহ-সভাপতি রুবেল শেখ, অর্থ সম্পাদক ফিরোজ শেখ, সহ-অর্থ সম্পাদক শেখ জাহিদ সহ কয়েকশত নেতাকর্মী। 

এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অনতিবিলম্বে ভিপি নূরুল হক নূর সহ আহত নেতাকর্মীদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়