শিরোনাম
◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি?

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৩:৪৯ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও মহাসড়ক অবরোধ গণঅধিকার পরিষদের কর্মীদের

আরমান কবীর, টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি (কাদের) অফিস ভাঙচুর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশে ছয় আনি বাজার রোডে অবস্থিত জাতীয় পার্টির জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিরালা মোড় হয়ে সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে পৌঁছালে নেতাকর্মীরা অফিস ভাঙচুর করেন। এ সময় তারা ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেন।

পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে আশেকপুর এলাকায় গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়