শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিশের কেব্‌ল পড়ায় মেট্রোরেল চলাচল ১৫ মিনিট বন্ধ ছিল!

মেট্রোরেল চলাচল আবার বিঘ্নিত হয়েছে। আজ রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টা ৫৫ মিনিটে আবার চলাচল শুরু হয়।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, রাজধানীর পল্লবী থেকে মিরপুর ১১-এর মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর ডিশের কেব্‌ল পাওয়া গিয়েছিল। এই কেব্‌ল সরানোর জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছিল।

মেট্রোরেলের বৈদ্যুতিক তারকে ‘ওভারহেড ক্যাটেনারি সিস্টেম’ বলে। এর মাধ্যমে মেট্রোর ট্রেনে বিদ্যুৎ পরিবাহিত হয়।

দুপুর ১২টা ৪০ মিনিটে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, পল্লবী থেকে মিরপুর ১১-এর মধ্যবর্তী মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর বাইরে থেকে তার নিক্ষেপ করা হয়। এই তার সরানোর জন্য দুপুর ১২টা ৪০ মিনিট থেকে বেলা ১টা ১০ মিনিট পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

পরে ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, ডিশের কেব্‌ল সরানোর চেষ্টা চলছে। দ্রুত মেট্রোরেল চালুর চেষ্টা চলছে।

বেলা ১টা ১ মিনিটে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ট্রেন চলাচল দুপুর ১২টা ৫৫ মিনিটে আবার শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়