শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটিতে পড়েছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। এ ঘটনায় বিমানটির ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে আটকা পড়েছেন ১৭৮ যাত্রী।

মঙ্গলবার (১৬ সেপ্টেস্বর) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশের দুবাই স্টেশনের ম্যানেজার জাহিদুল ইসলাম।

তিনি বলেন, উড্ডয়নের আগে বিমানের যাত্রীদের নিরাপত্তার জন্য নিয়মিত পরিদর্শনকালে বিমানটিতে ত্রুটি ধরা পড়ে। এরপর বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়েছে।

জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আটকা পড়া যাত্রীদের মধ্যে ১৭৫ জনকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ভিসাজনিত জটিলতায় তিনজনকে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে বিমান।

তিনি আরও জানান, বুধবার রাতে ঢাকা থেকে একটি ফ্লাইটে প্রয়োজনীয় যন্ত্রাংশ দুবাই পৌঁছানোর কথা রয়েছে। ত্রুটি সমাধান শেষে রাতেই বিমানটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বোয়িং ৭৮৭-৮ মডেলের বিজি-২৪৮ ফ্লাইটটি মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি।

বিমানের দুবাই স্টেশন ম্যানেজার জানান, রাত দেড়টার দিকে প্রয়োজনীয় ত্রুটি সারানোর পর বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসতে পারে। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়