শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটিতে ঢাকায় কোথায় ঘুরবেন, জেনে নিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো এবারও খোলা থাকবে। বিনোদনকেন্দ্রগুলোতে থাকছে বিশেষ আয়োজন। সরকারি-বেসরকারি বিনোদনকেন্দ্র ছাড়াও উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকা, হাতিরঝিলসহ ঢাকার বিভিন্ন জায়গায় অনেকেই ঈদে ঘুরতে বের হবেন বলে ধারণা করা হচ্ছে।

মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভেতরের রাস্তায় সংস্কারকাজ শেষ হয়েছে। অন্যান্য বিনোদনকেন্দ্রেও ছোটখাটো সংস্কারসহ ঈদের ভিড় সামাল দিতে বিশেষ প্রস্তুতিও নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, দর্শনার্থীরা যাতে নিরাপদে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

ঢাকাবাসীর কাছে এখন জাতীয় চিড়িয়াখানা মিরপুর, বোটানিক্যাল গার্ডেন, উত্তরার দিয়াবাড়ি, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক, জিয়া উদ্যান, জাতীয় জাদুঘর, শ্যামলী শিশুমেলা, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, বুড়িগঙ্গা ইকোপার্ক, যমুনা ফিউচার পার্ক, ওয়ান্ডারল্যান্ড পার্ক, লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল, হাতিরঝিল ও তিন শ ফিট–সংলগ্ন পূর্বাচল বাজার এখন প্রধান বিনোদনকেন্দ্র।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের সময় চিড়িয়াখানায় এক থেকে দেড় লাখ দর্শনার্থীর সমাগম হয়। অন্যান্য দিনের মতোই এ সময়ও চিড়িয়াখানা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনা করে চিড়িয়াখানায় প্রবেশের জন্য এবার ১৪টি বুথে টিকিট বিক্রি করা হবে। এর বাইরে ব্যক্তিগত গাড়ি রাখার পার্কিংয়ের জন্য একটি বুথে টিকিট বিক্রি হবে। এ ছাড়া ১৪টি লাইন দিয়ে প্রবেশ করার ব্যবস্থা থাকবে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, প্রতিবছর ঈদে চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা এক থেকে দেড় লাখ ছাড়িয়ে যায়। গেটে অনেক জটলা হয়। বিপুলসংখ্যক দর্শনার্থীর চিড়িয়াখানায় প্রবেশ নির্বিঘ্ন করতে লাইনের সংখ্যা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

চিড়িয়াখানায় প্রবেশের টিকিটের মূল্য ৫০ টাকা। দুই বছর বয়স পর্যন্ত শিশুর টিকিট লাগবে না। এ ছাড়া প্রতিবন্ধী এবং প্রতিবন্ধীর সঙ্গে যিনি সহকারী থাকবেন, তারও টিকিট লাগবে না।

রফিকুল ইসলাম তালুকদার আরও জানান, ভেতরে নিষ্ক্রিয় সিসিটিভি ক্যামেরাগুলো সক্রিয় করা হয়েছে। দর্শনার্থীরা কোন দিক থেকে কোন দিকে যাবেন, সেই নির্দেশনার বোর্ডগুলোও যথাস্থানে বসানো হয়েছে। পানীয়–জাতীয় খাবারের জন্য দর্শনার্থীদের যাতে সমস্যায় পড়তে না হয়, সে জন্য অস্থায়ী বিক্রয়কেন্দ্র থাকবে।

অন্যদিকে শ্যামলীর শিশুমেলা আশপাশের এলাকার শিশু-কিশোরদের প্রধান বিনোদনকেন্দ্র। সেখানে আছে ৪০টির মতো রাইড। পরিবারের সবার চড়ার মতো আছে ১২টি রাইড।

শিশুমেলা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের প্রথম সাত দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এটি খোলা থাকবে। প্রবেশমূল্য জনপ্রতি ১০০ টাকা।

এদিকে ব্যস্ত শহরে ক্লান্তিকর নাগরিক জীবনে রাজধানীর হাতিরঝিল হয়ে উঠেছে মনোরম এক বিনোদনকেন্দ্র। পুরো হাতিরঝিল ঘুরে দেখার জন্য রয়েছে চক্রাকার বাস সার্ভিসও। তা ছাড়া লেকে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে ওয়াটার বাস। আশপাশে বেশ কিছু রেস্তোরাঁও রয়েছে।

লালবাগের কেল্লা পুরান ঢাকায় অবস্থিত। এটি দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন, তথা পর্যটনস্থল। খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। টিকিটের মূল্য ২০ টাকা।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়