শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০২:৪৭ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মান্ডায় খণ্ড-বিখণ্ড লাশের পরিচয় মিলল, গ্রেপ্তার মা-মেয়ে

‎‎রাজধানীর মান্ডা এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া খণ্ড-বিখণ্ড লাশের পরিচয় মিলেছে। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ও সৌদিপ্রবাসী মোকাররম হোসেন বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি হেলেনা বেগম ও তাঁর মেয়ে হালিমাকে আলামতসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

‎‎র‍্যাব জানায়, পরকীয়া সম্পর্কের জেরে মোকাররমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে মরদেহ ৮ টুকরা করে পলিথিনে মোড়ানো অবস্থায় রাজধানীর মান্ডার বিভিন্ন এলাকায় ফেলে রাখা হয়।

আজ ‎সোমবার বিকেলে রাজধানীর শাহজাহানপুরে র‍্যাব-৩ সদর দপ্তরে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা বিস্তারিত জানাবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়