শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৩:৩৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা (ভিডিও)

ভোর থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত হওয়া এই বৃষ্টিতে মে দিবসের ছুটির সকালেও নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

শুক্রবার (০১ মে) রাজধানীর কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, মিরপুর ১০, কাজীপাড়া, মগবাজার, মৌচাক, মালিবাগ, কাঁঠালবাগান এবং গ্রিন রোড এলাকায় জলাবদ্ধতা লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা গেছে, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া এলাকার বিভিন্ন অলিগলিতে ভারী বর্ষণে হাঁটুপানি জমেছে।

এসব এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ চললেও আজ পরিস্থিতি ছিল ভয়াবহ। মেট্রোরেলের নিচের মূল সড়কে পানি জমে থাকায় এবং অলিগলিতে জলাবদ্ধতার কারণে মানুষ ঘরবন্দি হয়ে পড়ে।

কারওয়ান বাজার, পান্থপথ এবং ধানমন্ডি এলাকার কিছু অংশে পানি নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। বিশেষ করে গ্রিন রোড ও রাজাবাজার এলাকায় পানি দীর্ঘ সময় স্থির হয়ে ছিল।
এছাড়া মগবাজার, মৌচাক, শান্তিনগর, মালিবাগ রেলগেট এবং পুরান ঢাকার নাজিরাবাজার ও বংশাল এলাকায় বৃষ্টির পানি নামতে দীর্ঘ সময় নিয়েছে। হাতিরঝিল সংলগ্ন মধুবাগ ও রামপুরায় জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করেছে।

মে দিবসের ছুটি থাকায় রাস্তায় গণপরিবহন কম ছিল, যা বড় কোনো ট্রাফিক জ্যামের হাত থেকে রক্ষা করলেও সাধারণ যাত্রীদের ভোগান্তি ছিল চরমে।

রিকশা ও সিএনজি চালকরা দ্বিগুণ ভাড়া দাবি করছেন। অনেক জায়গায় জলাবদ্ধতার কারণে যানবাহনের ইঞ্জিন বিকল হয়ে যেতে দেখা গেছে।

ছুটির দিন হওয়ায় গণপরিবহন কম, তার ওপর বৃষ্টির কারণে রিকশা বা সিএনজি পাওয়া দুষ্কর হয়ে পড়ে। অনেক জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে বৃষ্টির মধ্যেই পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং দিনের বেলা বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে।

আগামীকাল শনিবারও শহরে ভারী বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা চলমান জলাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়