শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৯:০৬ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোরের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

চারদিনের থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। অনেক সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। কোথাও কোথাও নোংরা পানি মাড়িয়ে চলতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। যানবাহন চলাচলেও ঝামেলা তৈরি হয়েছে।

শুক্রবার (১ মে) ভোর থেকেই অঝোরে বৃষ্টি শুরু হয়েছে রাজধানী ঢাকায়। ভোর ৫টার কিছু পর থেকে সকাল ৭টার কিছু আগে পর্যন্ত অঝোরে বৃষ্টি হয়। এই বৃষ্টিতে ঢাকার গ্রিনরোড, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশের রাস্তা, জিগাতলা, পশ্চিম তেজতুরী বাজার, পশ্চিম শ্যাওড়াপাড়া, মিরপুর ১০, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, হাতিরঝিলে সড়কের মধুবাগ এলাকাসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমেছে।

আজ ছুটির দিন ও মে দিবস হওয়ায় রাস্তায় এ সময় যানবাহন ছিল খুবই কম। ফলে ভোগান্তি কিছুটা কম হয়েছে। তবে সকাল ৮টার পরও এসব রাস্তায় পানি জমেছিল।

মিরপুর থেকে কারওয়ান বাজারে সকালে কর্মস্থলে আসার পথে ভোগান্তিতে পড়েন  সাংবাদিক মানিক রাহান বাপ্পী। তিনি বলেন, মিরপুরে রিকশার পাদানি পর্যন্ত পানি উঠে যায়। ফলে দুই পা ওপরে তুলে কোনোরকমে তিনি রিকশায় বসেন। তারপরও রিকশা চলার সময় পানি ছিটে আসায় ভিজে গেছেন। এ অবস্থাতেই সারা দিন অফিস করতে হবে তাকে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ছয় বিভাগের কয়েকটি স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীতেও আরও বৃষ্টি হতে পারে। এতে দেশের উত্তর–পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেশের ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিভাগগুলো হলো ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট। এসব বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়।

গত রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। এতে অন্তত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহ কমে আসে। গত মঙ্গলবার রাত থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত নানা স্থানে বৃষ্টি হয়। তবে গতকাল সকালের পর একটানা বৃষ্টি কমে আসে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়