শিরোনাম
◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি?

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০২:০৮ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরকীয়া প্রেমিকের ছুরিকাঘাতে রাজধানীতে গৃহবধূ খুন

রাজধানীর দক্ষিণ সায়দাবাদে পরকীয়া প্রেমিকের ছুরিকাঘাতে তাসলিমা আক্তার (৩৪) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ সায়দাবাদের একটি সাততলা বাসার ছাদে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত তাসলিমা ওই বাসারই বাসিন্দা ছিলেন। অভিযুক্ত ঘাতক রাজু (৪১) একই বাসার ভাড়াটিয়া এবং গত ১৮ মাস ধরে তাসলিমার সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে বাসার ছাদে কথা কাটাকাটির একপর্যায়ে রাজু ধারালো অস্ত্র দিয়ে তাসলিমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, হাসপাতালে নেয়ার পর স্বজনরা প্রথমে দাবি করেছিলেন তাসলিমা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দ্রুত চিকিৎসা পাওয়ার আশায় তারা এই মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে পরে স্বীকার করেছেন। তবে পরবর্তী সময়ে তারা থানায় গিয়ে জানান, রাজু নামে এক ভাড়াটিয়া তাসলিমাকে ছুরিকাঘাত করেছে।
 
এসআই আরও জানান, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, গত দেড় বছর ধরে রাজুর সঙ্গে ভুক্তভোগীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সোমবার সন্ধ্যায় ছাদে কথা কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত রাজুকে আটকের চেষ্টা চলছে।’

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানান এসআই আওলাদ হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়