শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৩:০৫ রাত
আপডেট : ১৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদক মহাপরিচালক মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে, খোয়ালেন ২ আইফোন

রাজধানীর মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হয়েছেন। দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও ঘড়ি নিয়ে গেছে ছিনতাইকারী চক্রের সদস্যরা। এসময় তাকে মারধর করে আহত করা হয়।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী দুদকের এই কর্মকর্তা।

শনিবার (৭ মার্চ) রাত ১১টায় মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজের পাশের ফুটপাতে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী মো. মোতাহার হোসেন দুদকের অনুসন্ধান ও তদন্ত শাখা-২-এর মহাপরিচালক হিসেবে কর্মরত।

জানা যায়, শনিবার রাত ১১টায় তিনি মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) দিয়ে হাঁটছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে মারধর শুরু করে। তারা তার কাছে থাকা আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা ও হাতের একটি দামি ঘড়ি ছিনিয়ে নেয়।

ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় ছিনতাইকারীরা তাকে আঘাত করে। এতে তিনি ঘাড়ে ও চোখে মারাত্মকভাবে আঘাত পান।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, শনিবার রাত ১১টায় মোহাম্মদপুরে দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত শাখা) ছিনতাইয়ের শিকার হয়েছেন। আমরা এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারে কাজ করছি। ভুক্তভোগীর পক্ষে অন্য একজন সরকারি কর্মকর্তা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন। উৎস: জাগোনিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়