শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৯:২০ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণে জোর, যানজট নিরসন ও আধুনিক নগর পরিকল্পনার উদ্যোগ

সচিবালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক জানান, ভবিষ্যতে নারীদের জন্য বিশেষ গণপরিবহন ব্যবস্থা, দ্রতগতির ট্রেন চালু এবং রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণ করার বিষয়ক পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়ার বিষয়েও আলোকপাত করা হয়েছে।

আজ (২ মার্চ ফেব্রুয়ারি) সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালু করা ও অন্যান্য নগরপরিবহন ব্যবস্থার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক সাংবাদিকদের একথা জানান।

তিনি জানান, ঢাকার চলমান যানজট ও গণপরিবহন সমস্যার সমাধানের জন্য মেট্রোরেল ও মনোরেলসহ বহুমুখী পরিবহন ব্যবস্থার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নারীদের জন্য পৃথক ও নিরাপদ গণপরিবহন, দ্রুতগতির ট্রেন এবং ঢাকার বিকেন্দ্রীকরণ এই অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়