শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ১২:৪১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় কিশোর গ্যাং দৌরাত্ম্য, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার

মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাং লিডার হামজা বিল্লাহসহ ৮জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

পুলিশ জানায় উত্তরার ১১ নম্বর সেক্টর এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে একদল কিশোর গ্যাং সদস্য পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা নং-৮ দায়ের করা হয়েছে। মামলার বাদী এসআই আবু সাঈদ জানান পুলিশের ওপর হামলার অভিযোগে ৮ জনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো— মো. হামজা বিল্লাহ (১৬), পিতা: মাসুম বিল্লাহ; সজীব (১৯); ইমতিয়াজ আহমেদ (১৯); মো. আইকুল (১৭); জাবির (১৭); মো. সোহাগ (১৭); হান্নান (১৭) ও সাকিব (১৬)।

থানা পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে হামজা বিল্লাহসহ তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় একটি ৩০ ইঞ্চি লম্বা কাঠের লাঠি (নিচের অংশ চারদিকে লোহা দ্বারা আবৃত), একটি এসএস পাইপের সঙ্গে চেইন স্প্রোকেটের কাটা অংশ সংযুক্ত লোহার তৈরি অস্ত্র এবং ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার সুত্র জানায়, “উত্তরা ১১ নম্বর সেক্টরে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় কিছু দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা চালায়। পরে অভিযান চালিয়ে হামজা বিল্লাহসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে নিয়মিত অভিযান ও টহল জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়