শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৩:১৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের জানাজা অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ জোহর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জানাজার নামাজ সম্পন্ন হয়। এতে অংশ নেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য-সচিব রবিন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, যুব বিষয়ক সম্পাদক মীর সরাফতলী শফু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ইয়াসিন আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

জানাজা নামাজ শেষে মুসাব্বিরের মরদেহ পরিবারের বাসভবনে নেওয়া হবে। সেখান থেকে পরে কাওরান বাজারে বাদ আসর দ্বিতীয় জানাজার পর দাফনের কাজ সম্পন্ন হবে।

এর আগে গতকাল বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম এভিনিউ, তেজতুরি বাজারের পাশে স্টার কাবাবের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির। 

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, মামলায় নাম না জানা ৩–৪ জনের কথা উল্লেখ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়