শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৪ সকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘন কুয়াশার চাদরে রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

রাজধানীতে শীতের তীব্রতা আরও বেড়ে গেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। শীত ও কুয়াশার এই দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার কারণে অনেক স্থানে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে ভোর ও সকালের দিকে রাস্তায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে চালকদের।

তবে ছুটির দিন হওয়ায় অন্যদিনের তুলনায় রাস্তায় মানুষের চলাচল কিছুটা কম ছিল। তারপরও যাদের বের হতে হয়েছে, তাদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে একাধিক গরম পোশাক গায়েও শীত সামলানো কঠিন হয়ে পড়েছে।

পথচারী রফিকুল ইসলাম বলেন, ‘ভোরে দরকারি কাজে বের হয়েছি। এত ঠান্ডা যে কাঁপুনি থামছে না। কুয়াশার জন্য সামনে ঠিকমতো দেখা যায় না, রাস্তায় চলতে খুব কষ্ট হচ্ছে।’

একই অভিজ্ঞতার কথা জানান মোটরসাইকেল চালক হাসান আলী। তিনি বলেন, ‘মোটরসাইকেলে শীতটা আরও বেশি লাগে। গ্লাভস, জ্যাকেট সব পরেও ঠান্ডা ঠেকানো যাচ্ছে না। কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যায় না, দুর্ঘটনার ভয় থাকে সব সময়।’

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্নআয়ের মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী ও রাস্তায় কাজ করা মানুষজন। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় অনেকের জন্য এই শীত আরও কঠিন হয়ে উঠছে। সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়