শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ১২:০৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিল্লাস হোসেন বাবু (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাবা আবুল কাশেম শেখ (৫৫) আহত হন। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা উদ্যান আবাসিক এলাকার ডি ব্লকে এই ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র হাতে ডি ব্লকের একটি টিনশেড বাসা প্রবেশ করে এবং বাগবিতণ্ডার এক পর্যায়ে বাবু ও কাশেমের ওপর হামলা চালায়।'

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মামুন বলেন, 'কাশেম সম্প্রতি ওই এলাকায় একটি আর্থিক বিরোধ মীমাংসার চেষ্টা করেন। তার জের ধরেই এই হামলা হয়েছে।'

হামলাকারীরা কাশেমের প্রতিবেশী বলেও জানান তিনি।হামলার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, বাবুর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং শরীরের অন্যান্য অংশে আঘাতের দাগ রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়