শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৩:৪৫ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর বিজয়নগরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর বিজয়নগরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে পানির ট্যাংকের বিপরীত পাশের ওই ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরবর্তীতে আরও তিনটি ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজয়নগরে একটি দশতলা বাণিজ্যিক ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। রমনা থানার মাধ্যমে খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির ও সূত্রপাত সম্পর্কে জানাতে পারেননি তিনি। পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয় বলে জানান রোজিনা আক্তার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়