শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০২:১৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আশুলিয়ায় পিকআপে আগুন

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: সাভারের আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ভোরে কাঁচামালবোঝাই একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পিকআপের কেবিনসহ কিছু মালামাল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় কেউ হতাহত হয়নি।
ভুক্তভোগী পিকআপ মালিক জানান, রাতেই মালামাল আনলোডের উদ্দেশ্যে বাইপাইল–আব্দুল্লাহপুর মহাসড়কের পাশেই গাড়িটি রাখা হয়েছিল।

তিনি অভিযোগ করে জানান, হঠাৎ কয়েকজন এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীরা টের পাওয়ার পর সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করি। অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে বেঁচেছি।

এদিকে চলমান ‘শাটডাউন’ পরিস্থিতি ঘিরে সড়কে নেই কোনো দৃশ্যমান চিত্র। আইনশৃঙ্খলা পরিস্থিতিও রয়েছে নিয়ন্ত্রণে রয়েছে। ঢাকা–আরিচা ও বাইপাইল এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বসিয়ে কঠোর নজরদারি চালাচ্ছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়