শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে ধোঁয়া, যাত্রীদের মধ্যে আতঙ্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা গেছে। সোমবার বিকাল সোয়া ৩টার দিকে বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন টার্মিনাল ভবনে এ ঘটনা ঘটে। 

এ সময় উপস্থিত বিদেশগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দর কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনের খবর পেয়ে সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ডেপুটি পরিচালক মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘বিমানবন্দর ১ নম্বর বহির্গমন টার্মিনাল এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ সিগারেট খেয়ে তা টার্মিনাল ভবনের দুই দেয়ালের মাঝে ফেলে দিয়েছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকতারা।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়