শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় সাবেক এমপির বাড়িতে আগুন

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের উত্তরার বাসায় আগুন দেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর উত্তরার সাত নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের সাত নম্বর বাড়িতে এই আগুন দেওয়া হয়।

এদিকে আগুনের একটি ভিডিও চিত্র সোশ্যালে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, সাবেক এমপির বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন অনেক মানুষ।

পরে ফায়ার সার্ভিস জানায়, ওই আগুন দ্রুতই নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়