শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে 'কাফের' ঘোষণার দাবি: এনায়েতুল্লাহ আব্বাসী

আন্তর্জাতিক খাতমে নুবুওয়্যাত মহাসম্মেলনে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে ‘কাফের’বা অমুসলিম হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন, জৈনপুরী দরবার শরীফের ড. এনায়েতুল্লাহ আব্বাসী। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে বক্তব্যে তিনি এ দাবি জানান।

এনায়েতুল্লাহ আব্বাসী, ইসলামের মৌলিক বিশ্বাসের অংশ হিসেবে খাতমে নবুয়াতের আকীদা গুরুত্বপূর্ণ এবং যারা তা মানে না, তাদেরকে ইসলামের নিয়ম অনুযায়ী পরিচিত করা উচিত। কাদিয়ানীরা ইসলামের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তের ধারাকে গ্রহণ করে না।কাদিয়ানীরা বাংলাদেশে সম্প্রতি বিভিন্ন নতুন আস্তানা তৈরি করেছে এবং এদের কার্যক্রম দেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি করছে।

তিনি আরও দাবি করেন, দেশের সংবিধান ও সেকুলার রাষ্ট্র কাঠামোর মধ্যে এই ধরনের ধর্মীয় দাবিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, খাতমে নবুয়াতের আন্দোলনের মূল লক্ষ্য বাস্তবায়ন এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সংক্রান্ত প্রয়াসকে সমর্থন করা।

খাতমে নবুয়াত আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দাবিটি তাদের দীর্ঘদিনের নীতিগত অবস্থান এবং ধর্মীয় বিশ্বাসের অংশ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সরকার বিষয়টি নজরে রাখছেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ও সামাজিক শান্তি রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র: ইনকিলাব 

  • সর্বশেষ
  • জনপ্রিয়