শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০২:৫১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে প্রকাশ্যে গুলিতে নিহত মামুন ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী

রাজধানীর সূত্রাপুর থানাধীন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা গেছে। তার নাম তারিক সাঈদ মামুন (৫০)। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে দুই অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে তিনি নিহত হন।

গুলিবিদ্ধ সাঈদ মামুনকে উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুন একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন বলে জানা গেছে। তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন।

তবে নিহতের খালাতো ভাই হাফিজ বলেন, ‘আমার ভাই তারিক সাঈদ মামুন একজন সাধারণ মানুষ। তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। কারা বা কেন তাকে হত্যা করেছে, আমরা জানি না।’

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, ‘বেলা আনুমানিক ১১টার দিকে হাসপাতালের সামনের রাস্তায় হঠাৎ গুলির শব্দ শুনি। বাইরে গিয়ে দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।’ 

তিনি আরও বলেন, ‘নিহতের পরিচয় তখন কেউ জানত না। কে বা কারা গুলি করেছে, সেটাও বলতে পারছি না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সূত্রাপুর থানাকে জানানো হয়েছে।

সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম যুগান্তরকে জানান, আজ সকাল ১০টা ৫৩ মিনিটে ঘটনাটি ঘটে। পরে আহত ব্যক্তিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে সেই ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়