শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০২:১৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানী সূত্রাপুরে দিনদুপুরে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত ১, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ জব্দ

রাজধানীর সূত্রাপুর থানাধীন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাঈদ মামুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সাঈদ মামুনকে উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই হাফিজ বলেন, ‘আমার ভাই তারিক সাঈদ মামুন একজন সাধারণ মানুষ। তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। কারা বা কেন তাকে হত্যা করেছে, আমরা জানি না।’ 

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, ‘বেলা আনুমানিক ১১টার দিকে হাসপাতালের সামনের রাস্তায় হঠাৎ গুলির শব্দ শুনি। বাইরে গিয়ে দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘নিহতের পরিচয় তখন কেউ জানত না। কে বা কারা গুলি করেছে, সেটাও বলতে পারছি না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সূত্রাপুর থানাকে জানানো হয়েছে। 

সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম যুগান্তরকে জানান, আজ সকাল ১০টা ৫৩ মিনিটে ঘটনাটি ঘটে। পরে আহত ব্যক্তিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে সেই ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়