শিরোনাম
◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১১:০৮ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝাঁকুনির কারণে কারওয়ান বাজার থেকে আগারগাঁও মেট্রো চলাচল বন্ধ

কারিগরি ত্রুটির কারণে কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে। 

বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রো রেল এমআরটি-৬-এর উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

রাত পৌনে ১০টার দিকে তিনি বলেন, ‘বিজয় সরণি-ফার্মগেট সেকশনে একটা ঝাঁকুনি হওয়ায় মেট্রো রেল চলাচল স্থগিত রাখা হয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

মেট্রো পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা জানান, বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল রাত ৯টা ১০ মিনিটে সেখানে একটা ঝাঁকুনি হয়। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল অব্যাহত আছে বলে তারা জানিয়েছেন। রাত ১০টায় এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত ওই অংশে মেট্রো চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মেট্রো স্টেশন থেকে ফিরে যাওয়া যাত্রীরা এতে চরম দুর্ভোগে পড়েন। এদিকে রাতে বৃষ্টি হওয়ায় বাসে প্রচুর ভিড় থাকায় দুর্ভোগের মাত্রা দ্বিগুণ হয়ে দাঁড়ায়।

সময়সূচি অনুসারে, উত্তরা উত্তর স্টেশন থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশনের দিকে ছেড়ে যায় ১০টা ১০ মিনিটে।

ফলে আজ আগারগাঁও-শাহবাগ অংশে মেট্রো রেল চালুর সম্ভাবনা নেই বলে জানিয়েছে ডিএমটিসিএল সূত্র। সূত্র: ইত্তেফাক   

  • সর্বশেষ
  • জনপ্রিয়