শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ারিং প্যাড দুর্ঘটনার পর ধীর গতিতে চলছে মেট্রোরেল

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনার প্রায় ২৩ ঘণ্টা পর পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায়। তবে নিরাপত্তার স্বার্থে বিজয় সরণি-ফার্মগেট-বিজয় সরণি অংশে ট্রেন ধীরগতিতে চলছে বলে জানা গেছে।

সোমবার (২৭ অক্টোবর) মেট্রো ভ্রমণকারী কয়েকজন যাত্রী এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

এমআরটি লাইন-৬ এর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সাময়িক সময়ের জন্য বিজয় সরণি-ফার্মগেট-বিজয় সরণি অংশে মেট্রোরেলের গতি কমিয়ে দেওয়া হয়েছে।

মেট্রোরেলের গতি কমার বিষয়ে আগারগাঁও থেকে শাহবাগ আসা শাওন বিশ্বাস নামের একজন যাত্রী বলেন, ‘মিরপুর থেকে ভালো গতিতেই আগারগাঁও পর্যন্ত এসেছে ট্রেন। এরপর থেকে ধীরে ধীরে গতি কমতে থাকে। বিজয় সরণি পার হওয়ার পর গতি আরও কমে যায়। মনে হয়েছে এ সময় ট্রেন ৮-১০ কিলোমিটার বেগে চলেছে।’

বিষয়টি নিয়ে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ডিএমটিসিএল এর একাধিক কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেছেন।

উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রো চালুর বিষয়ে ডিএমটিসিএল জানায়, যাত্রীদের সুবিধার্থে আজ বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চলছে।

উল্লেখ্য, রবিবার (২৬ অক্টোবর) দুপুরে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারী নিহত ও দুই জন আহত হন। এরপর নিরাপত্তার জন্য পুরো পথে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে বিকাল ৩টার দিকে আগারগাঁও-উত্তরা সেকশনে এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রো চলাচল শুরু হয়। তবে শাহবাগ-আগারগাঁও সেকশনে মেট্রো চলাচল বন্ধ থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়