শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে রুমান হত্যা মামলার প্রধান আসামী আব্দুল করিম বিমানবন্দর থেকে গ্রেপ্তার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনায় হত্যা মামলার প্রধান আসামি মো. আব্দুল করিমকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ র‍্যাব-১৪ সদস্যদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে আব্দুল করিমকে (৫৭) গ্রেপ্তার করে।

এ ছাড়াও এ মামলার ৭নং আসামি মাসুক মিয়াকে (৪০) কিশোরগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

জানা গেছে, আসামি আব্দুল করিম দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান। ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ১২ অক্টোবর গরু চুরির ঘটনা এবং জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে রুমান মিয়া নামে একজন নিহত হন। নিহত রুমানের বাবা মো. জালাল উদ্দিন বাদী হয়ে আব্দুল করিমকে প্রধান আসামি করে ৭০ জনের বিরুদ্ধে ইটনা থানায় মামলা দায়ের করে। মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়