শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০১:৩৩ রাত
আপডেট : ০৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বাসার ফ্রিজ থেকে গৃহবধূর লাশ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানাধীন একটি বাসার ফ্রিজ থেকে মুখ বাধা অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তাসলিমা আক্তার। 

সোমবার রাতে খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার রাত পনে ১২ টার দিকে কলাবাগান থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক যুগান্তরকে বলেন, ‘কলাবাগান ফাস্ট লেনের একটি ভাড়া বাসার ফ্রিজ থেকে তাসলিমা আক্তার নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখন আমরা লাশ বাসা থেকে নামাচ্ছি।’

এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান ওসি। জানা গেছে, স্বামী ও তিন মেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তাসলিমা। এ ঘটনায় তার স্বামী জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়